সাক্ষাৎকারঃ হাবিলদার বাসারত উল্লাহ
<৯, ১০.৪, ৩০২-৩০৩> সশস্ত্র প্রতিরোধে দিনাজপুর সাক্ষাৎকারঃ হাবিলদার বাসারত উল্লাহ ১৬-১১-১৯৭৪ ২৫শে মার্চ আমি দিনাজপুর ৪নং সেক্টর কুটিবাড়ীতে ৮নং উইং এর ‘সি’ কোম্পানীতে ছিলাম।আমরা তখন উইং হেডকোয়ার্টারে ছিলাম। ৮নং শাখার কমান্ডার ছিল মেজর আমীন তারিক (পাঞ্জাবী)। সহ উইং কমান্ডার ছিল বাঙালি নজরুল ইসলাম এবং অপরজন পাঞ্জাবী ছিল।উইং হেডকোয়ার্টারে ‘সি’ কোম্পানী ছিল। কমান্ডার ছিল আতাউল […]
