ত্রাণ ও পুনর্বাসিন মন্ত্রী প্রদত্ত বিদেশে রাষ্ট্রীয় কাজে প্রেরিত পরিষদ সদস্যের একটি পরিচয়পত্র

শিরোনামসূত্রতারিখ
ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী প্রদত্ত বিদেশে রাষ্ট্রীয় কাজে প্রেরিত পরিষদ সদস্যের একটি পরিচয়পত্রবাংলাদেশ সরকার,ত্রাণ ও পুনর্বাসন বিভাগ২৩ আগষ্ট, ১৯৭১

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অভ্যন্তরীণ বিষয়াবলি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়

মুজিবনগর,

আগষ্ট ২৩,

১৯৭১

 

এই মর্মে প্রত্যায়ন করা যাচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় ত্রান ও পুনর্বাসন কমিটির সদস্য জনাব আখতারুজ্জামান চৌধুরী এমপিএ কে বাংলাদেশ সরকারের কতিপয় গুরুত্বপূর্ণ কাজের জন্য যুক্তরাষ্ট্র,ইউরোপ এবং দূরপ্রাচ্যের দেশ সমূহে প্রেরণ করা হচ্ছে ।

দয়া করে তাকে সম্ভাব্য সকল ধরনের সুযোগ সুবিধা দেয়া হোক যেন সে তার  দায়িত্ব পালন,সেখানে তার অবস্থান এবং ভারত হয়ে মুজিবনগরে ফিরে আসতে পারেন।

 

(এ.এইচ.এম কামরুজ্জামান)

স্বরাষ্ট্র,ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী

 

Scroll to Top