সৈয়দ আলী আহসান, অধ্যাপক সভাপতি, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; সভাপতি, বাংলাদেশ আর্কাইভস
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্রের ১৫তম খণ্ডের ৩০৫ নং পৃষ্ঠায় মুদ্রিত ৪১ নং দলিল থেকে বলছি… সৈয়দ আলী আহসান একাত্তরের মার্চ মাসে যখন অসহযোগ আন্দোলন তুমুলভাবে চলেছে এবং ইয়াহিয়া মুজিব আলোচনার প্রহসনলীলা তুংগে উঠছে সে সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা নিস্ক্রীয় ছিলাম না। আমি অনুভব করেছিলাম যে একটি দুর্যোগ আসছে। সুতরাং আমরা ছেলেমেয়েদের সকলকে আমি সন্নিকটে আনতে […]
